Sun 01 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কাজল দত্ত

maro news
হৈচৈ কবিতায় কাজল দত্ত

হাসির ঝোলা 

হাসছে দেখো গোমড়ামুখো 

হাসছে হুঁকোমুখো।

হাসছে তারা খিল খিলিয়ে 

দাঁতকপাটি খুলে।


খানিক হাসি, বাসি রাখে 

পরে হাসবে বলে।

কৌটো ভরে রাখে খানিক 

সিন্দুকেতে তুলে। 


  রাশি রাশি, হাসি বিকোয় 

তারা ন্যায্য দামটি পেলে।

কৌটা খুলে হাসে তারা 

সময় সুযোগ পেলে।


 লাগলে হাসি হেসো কিন্ত  

হাসির ঝোলা খুলে।

লাগলে হাসি হেসো বেশি 

গোমড়ামুখো গেছে বলে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register