- 5
- 0
খেলা
চোর বাগানের দস্যি বিশু
এসে দাড়ায় ফুটপাথে
বলল হেঁকে আমায় ছেড়ে
যেওনা কেউ মাঝপথে।
আমরা এখন সবাই মিলে
ক্রিকেট খেলা করব শুরু
চার আর ছয় হাকাব
কাঁপবে বোলার দুরু দুরু,
আমার পাড়া ওদের পাড়া
খেলব আমরা মুখোমুখি
হার জিত সবই আছে
খেলার মজায় আমরা সুখী।
এই খেলাতে গুণ দেখালে
বড় ক্লাব এ জায়গা পাব
সেই প্রেরণায় দু হাত তুলে
অনুশীলন করতে যাব।
0 Comments.