Sun 01 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপ্তেন্দু চ্যাটার্জী

maro news
হৈচৈ কবিতায় দীপ্তেন্দু চ্যাটার্জী

ভুলেই গেছি

ভুলেই গেছি এখন সকাল না বিকাল,

পৌষ না মাঘ,

বুঝতে পারছি না ওটা খরগোশ না বিড়াল,

এখন আমি স্নান করতে গিয়ে সাবান মাখাতে ভুলে যাই,

কোথায় যে বোতাম টেপা ফোনটা রাখি খেয়াল থাকে না,

এই তো কালকেই দোকানে পয়সা মিটিয়ে দিয়ে থলি সুদ্ধ জিনিসগুলো ফেলে দিয়ে ঘরে ফিরে এলাম, 

এখন আমি কি কিছু লিখছি? 

সেটাই বুঝতে পারছি না।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register