- 5
- 0
খেয়াল
বললে এসে নয়ন দাদা
সে গাইতে যাবে খেয়াল।
বোসের মাঠে জলসা হবে,
গুণী জনে গাইবে সবে;
আসছে যত নামি দামী
বাজন দারের দল।
খোকা এসে বললে মাকে,
আমিও তো গাইতে পারি;
তবে খেয়াল হলেই গাই।
মুখস্ত আর হয়না যখন
আসে তখন খেয়াল।
কাল যে আছে পরীক্ষা টা
এবার দেখো,উতরে যাব।
দেখবে কিনা রেজাল্ট,
পেয়েছি একশততে নয়। খেয়াল ছাড়া কি গান হয়?
0 Comments.