- 44
- 0
শিশুর প্রশ্ন
দশভূজা কৈলাশ হতে বাপের বাড়ি,আসেন নেমে মর্তে
ষষ্ঠি দিনে আনন্দরোল ভরে ওঠে প্রতি ঘরে।
আনন্দময়ীর আগমনে সীমাহীন আনন্দ
ছোট্ট শিশুর মনে জাগে আজব কত প্রশ্ন।
কৌতুহলী শিশু প্রশ্ন করে তার মা'কে
দেবী দুর্গার দশটি হাত কেন মাগো থাকে!
সুন্দরভাবে মা' শিশুকে,বলেন গল্পচ্ছলে,
দশভূজা আমাদের রক্ষা করেন দশটা দিক থেকে।
মা দুর্গার দশটি হাত প্রতীক দশ দিকের
বিশ্বত্রাতা দশভূজা তিনি সকল বিপদ আপদের।
সব দেবতার শক্তির মিলনে বধ করেন, দুষ্টু মহিষাসুরকে
ব্রহ্মা,বিষ্ণু,শিব তাঁদের তেজ ও শক্তি দেবীর হাতে দেন
তুলে।
দশটি অস্ত্র দেবতারা দেন দশভূজা মা'র হাতে
মহিষাসুর নিধন করেন দুর্গা, দশ হাতের দশ অস্ত্রে।
শঙ্খ, চক্র,গদা,তলোয়ার হাতে,সুসজ্জিত দশভূজা
শান্তি,সময় বুদ্ধি, শক্তি দেবী দুর্গার মহিমা।
মা"একসাথে ঘরের কাজ
সংসারের সব দায়িত্ব যেমন সামলান
তেমনই বিশ্বজননী বিশ্বের সব সন্তানদের করেন পরিত্রাণ।
0 Comments.