- 26
- 0
জিজ্ঞাসা
ছোট্ট শিশুর এই পৃথিবীতে
অবাক লাগে যা কিছু দেখে।
কানে যা আসে নতুন কথা
যতন করে রাখে তার মাথা।
শুয়ে শুয়ে মা'র সাথে তার শেষ হয় না গল্প
কত অজানা প্রশ্নের জানতে চায় সে সত্য।
মাগো,দেবী দুর্গার বাহন কেন পশুরাজ সিংহ
মা' সরস্বতীর বাহন দেখি শুভ্র সুন্দর হংস।
মা লক্ষ্মীর সাদা পেঁচা বাহন পায়ের কাছে
দেব সেনাপতি কার্তিক থাকেন ময়ূর বাহন চড়ে।
ইঁদুর কেন গণেশের বাহন?
বলো না সকল কারণ।
মা' বলেন,দেবী দূর্গা অসুর বিনাশকারী মহাশক্তি
সিংহ হলো শক্তি,সাহস,তেজ, অদম্য ক্রোধের প্রতিকৃতি।
জ্ঞান, পবিত্রতার প্রতীক,দেবী সরস্বতীর বাহন হংস
দুধ ও জল আলাদা করে বোঝে কোনটা ভাল মন্দ।
মা লক্ষ্মীর বাহন পেঁচার
অন্ধকারে দৃষ্টিশক্তি
প্রতিকূল পরিস্থিতিতে সঠিক দিশা লাভ করে ধন্য,বুদ্ধিমান ব্যক্তি।
ব্রহ্মার বরে গজমুখাশুরের প্রচন্ড অত্যাচারে
দেবতারা গণেশের শরণাপন্ন হলেন সকলে
তীব্র যুদ্ধের পর,অসুর পরাজয় স্বীকার করে,
ইঁদুরের রূপ ধারণ করে গণেশের ক্ষমা চেয়ে।
গণেশ ঠাকুরের ক্ষমার পরে
ইঁদুরের স্থান হয়,গণেশের পা'য়ে।
এবার তোমায় বলবো আমি কার্তিক ঠাকুরের কথা
এখন তুমি চোখ বন্ধ করে শোনো সেই গল্পটা।
কার্তিক ঠাকুর দেব সেনাপতি, সৈনিকসুলভ চরিত্র
ময়ূর কর্মতৎপর,সতর্ক দেব সেনাপতির যোগ্য।
ছোট্ট শিশু চুপটি করে মায়ের বুকের পাশে
ঘুমিয়ে গেল স্বপ্নের দেশে গল্পের শেষ হতে।
0 Comments.