- 26
- 0
আমি দেখলাম
অনেক গুলো ছাতারে পাখি
শুঁয়োপোকা খাচ্ছে
বেশ আয়েশ করে ই
আমি যেমন রেওয়াজী খাসি দিয়ে
আয়েশ করে লম্বা চালের ভাত খাই !
তাড়াবার বারবার চেষ্টা করেও
পারলাম না ওদের ক্ষান্ত করতে!
ভাবলাম বিষ খাচ্ছে!
ওরা বল্লে,এটাই আমাদের মটন রাইস
ইঊ আর সো নাইস
হোয়াই ইউ ডিস্টার্ব আস?
আমি বিস্মিত, ওরা ইংরেজি বলছে!
ভেরি ভেরি নাইস!
আমি বললাম, ঠিক আছে
তোমরা তোমাদের খাদ্য আয়েশ করে খাও,
গুড বাই মাই ফ্রেন্ডস,বলে বিদায় দিলাম,
গুড বাই মাই ফ্রেন্ডস!
0 Comments.