Mon 02 November 2026
Cluster Coding Blog

হৈচৈ গল্পে জয়দেব দাস

maro news
হৈচৈ গল্পে জয়দেব দাস

দাপট 

বয়স অল্প হলে কি হবে? নববিবাহিত খগেন ডাক্তারের বেশ নাম ডাক আছে। সেদিন সকাল বেলা মাছের থলি হাতে নিয়ে বাজারে যাচ্ছিলেন ডাক্তারবাবু। এ তল্লাটের অনেক মাছওয়ালা তার বেশ পরিচিত। অনেকে তার কাছে চিকিৎসার জন্যে ও আসে। রামলালের দোকানে আজ একটা বড় রুই মাছ দেখে ডাক্তারবাবু দরদাম করতে আরম্ভ করলেন। বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা কখনো পাখনা খুলে কখনো কান কো তুলে ফুলকার রং লাল না খয়রা এপাশ-ওপাশ দুইপাশে খুব মনো যোগ দিয়ে দেখছিলেন ডাক্তার খগেন। এমন সময় তার সহপাঠী আরেক ডাক্তার তার পিছনেই দাঁড়িয়ে ব্যাপারটা খুব মন দিয়ে লক্ষ্য করছিল। হঠাৎ ব্যাগ থেকে স্টেথোস্কোপ টা ডাক্তারবাবুর হাতে দিয়ে বলল। রামলাল জোরে জোরে নিঃশ্বাস নিতে বলো। ডাক্তার বাবু, বাঁচবে তো ‌ সকাল থেকে ওই বেদীতে এক ভাবে পড়ে আছে জল বাতাস অনেক দেওয়া হয়েছে। 

 ডাক্তার বাবু বন্ধুর দিকে বড় বড় চোখ করে একবার দেখলেন তারপরে রামলাল কে বললেন "কাটো"। "ভাজা হবে আর ঝাল হবে"। দরদাম মিটিয়ে যখন দুই বন্ধু ফেরত যাচ্ছে হো হো করে হেসে উঠলো রামলাল। ডাক্তার বাবু পেছন ফিরে তাকাতেই আবার আগের মত সব শান্ত। আগেই বলেছিলাম ডাক্তারবাবুর বেশ দাপট আছে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register