Sun 02 August 2026
Cluster Coding Blog

হৈচৈ কল্প গদ্যে সমীর বরণ দত্ত

maro news
হৈচৈ কল্প গদ্যে সমীর বরণ দত্ত

মঙ্গল গ্রহ সংবাদ  

রাংটুলদা একটা খবরের কাগজ থেকে একটা খবর আমাকে দেখিয়ে বললেন, দেখো - নীল আর্মস্ট্রং কি বলছেন। আমি ভুলে গেছিলাম নীল আর্মস্ট্রং-এর কথা। তাই রাংটুলদাকে জিজ্ঞাসা করলাম - নীল আর্মস্ট্রং কে ? রাংটুলদা বললেন ভুলে গেছো! চাঁদে পদার্পণ করা তিনজনের মধ্যে 

একজন হচ্ছেন নীল আর্মস্ট্রং। আমি বললাম ও আচ্ছা । কি বলছেন তিনি ? রাংটুলদা বলেন - তিনি বলছেন - চাঁদের থেকে মঙ্গল গ্রহ - মানুষের বসবাসের পক্ষে বেশি সুবিধাজনক। আমি বললাম - আপনি কি ঠিক করলেন ? রাংটুলদা বললেন -"প্রথমে আমি মেগ্যাল্যান্ডি ব্রহ্মান্ডের লিয়োনাম গ্রহে যাব। আমি যে 'লিয়োনাম গ্রহের' বাসিন্দা সকলেই জানে। আমাদের লিওনাম গ্রহে একটা বিশেষ যন্ত্র আবিষ্কার হয়েছে। সেই যন্ত্রকে কাজে লাগিয়ে মঙ্গল গ্রহে যাব।"


আমি বললাম বিশেষ ধরনের যন্ত্রের কথাটা একটু বলুন। রাংটুলদা গম্ভীর ভাব নিয়ে বলতে শুরু করলেন। যন্ত্রটির নাম 'এরোডিনো' । এটি আমাদের 'লিয়োনাম' গ্রহে আবিষ্কার হয়েছে । এটি খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র । অনেকটা তোমাদের পৃথিবীর র‍্যাডার যন্ত্রের মতো। তবে আমাদের যন্ত্রটি ওই র‍্যাডারের তুলনায় হাজারগুন বেশি ক্ষমতা সম্পন্ন। পাঁচ হাজার কিলোমিটার নিচেও যদি কোন জীব থেকে থাকে। তার হদিস এই যন্ত্র দেবে । মঙ্গল গ্রহে আগে এরকম কোন পরীক্ষা হয়নি। সুতরাং আমার প্রথম কাজ হবে, লিয়োনাম গ্রহ থেকে ওই যন্ত্রটি নিয়ে মঙ্গল গ্রহে বসিয়ে পরীক্ষা করা।


এর দশ বছর বাদে সেই স্মরণীয় ঘটনা তো আমরা সবাই জানি । ২০২৬ সালের ১৫ ই জুন - রাংটুলদার সংবর্ধনা সভা। পৃথিবীর সব নামকরা বৈজ্ঞানিকগণ, বহু সাহিত্যিক এবং প্রতিটি দেশের রাজনৈতিক কর্ণধারগন উপস্থিত। এই সংবর্ধনা জানাবার কারণ তিনি - মঙ্গল গ্রহের আসল রহস্য উদঘাটন করেছেন । সেখানকার অতি আশ্চর্য প্রাণীর অস্তিত্ব আবিষ্কার করেছেন। সেই প্রাণীর মস্তিষ্ক দেহের ভেতরে থাকে। মঙ্গল গ্রহের পাঁচ হাজার কিলোমিটার নিচে এই প্রাণীদের ছয়টি হাত-পা। সবই হাত। সবই পা। এরা ওজনে এত হালকা যে, মেঘের সঙ্গে মিশে, মেঘের মত ভেসে বেড়ায়। রাংটুলদা পৃথিবীর বৈজ্ঞানিকদের যুক্তি ও প্রমাণ দেখিয়ে প্রমাণ করলেন যে, মঙ্গল গ্রহ বৈজ্ঞানিক পরীক্ষা ও মানুষের বসবাসের জন্য খুবই উপযুক্ত।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register