Tue 03 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

maro news
হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

শান্তিনিকেতন

লালমাটির দেশে রাঙিয়ে নিতে শেষে মনের সাথে শরীরটাও এল অবশেষে। সে যে রবিঠাকুরের ভীষণ শান্তি ভূমি হাওয়া বাতাসে বাউল দোলা বীরভূমি। চারিদিকে ফুলে গাছে হলুদ সর্ষে খেত কঙ্কালীতলা গিয়েও দেখিনি ভূতপ্রেত। সহজপাঠের বটের তলেই বিশ্বভারতী যেখানে তাকাই ভুবনভরা রূপের মূর্তি। খোয়াই পারের জঙ্গলে সেই হাটবারে সোনাঝুড়িতে শনিবার মেলা এক্কেবারে। মাঠঘাট আর গাছের ছাওয়া ভরা এ দেশ মনটা তোমার সবুজ হবেই পেয়ে পরিবেশ। কবিগুরুর সব দুয়ার এখনও এঁটে খিড়কি বাইরে থেকে বিশ্বভুবন চোখ চেয়ে দেখি। শান্তিনিকেতন রবিঠাকুরের সেই ভুবনডাঙা নাই বা পেলাম ঢুকতে তবু মনটা হল রাঙা। [caption id="attachment_38949" align="alignnone" width="300"] শিল্পগ্রাম - শান্তিনিকেতন[/caption]
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register