Mon 02 February 2026
Cluster Coding Blog

দিব্যি কাব্যিতে সঞ্জীব সেন

maro news
দিব্যি কাব্যিতে সঞ্জীব সেন

মেমরিজ ডাইরি আর বৃষ্টি মুখার্জি

মেমরিজ ডাইরি আর বৃষ্টি তুমি এর বাইরে যা কিছু সব ক্লিব সেকথা আর কাউকে বলিনি অনুষঙ্গে এসে পড়ে যদি রূপম আমরা বৃষ্টিতে ভিজব বলে বৃষ্টিকে আগাম জানিয়েছি নিমন্ত্রণ ,শহরে ঢুকে পড়েছে মেঘ বৃষ্টিতে ভিজছি আমরা আর গোটা শহর , রূপম বাড়ি ফিরে পরেছি জ্বরে এ জ্বর মানে অসুখ নয় হাওয়ায় উড়ে গেছে রুমাল উল্টে গেছে ছাতা তখন দুজনে ভিজেছি ভিজছে গোটা শহর মনেহয় রূপম তোমার গানটা ছাড়া বাকি সব জড় অনুষঙ্গে যতই আসুক অমিতাভ জুহু মুম্বাই বৃষ্টি তোমার তখন জাস্ট নাইন্টিন সে বয়সে প্রেম আসে বৃষ্টির মতন বোঝোনি! আজ তাই অনুষঙ্গে এসে পড়েছে মেমরিজ ডাইরি বৃষ্টি মুখার্জি কিছুতেই তোমার নাম মনে পরেনি
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register