Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ অনুবাদ কবিতায় পারমিতা মুখার্জী মল্লিক

maro news
হৈচৈ অনুবাদ কবিতায় পারমিতা মুখার্জী মল্লিক

এক দিন

এক দিন সব যুদ্ধের হবে অবসান।
আনন্দ আর শান্তিতে ভরে উঠবে প্রাণ।

এক দিন আর থাকবে না আতঙ্ক।
বন্দুক আর বোমার বদলে বাজবে শঙ্খ।

এক দিন সব গাছ সবুজে উঠবে ভরে।
ভেদা ভেদ ভুলে সবাই স্থান পাবে এক ঘরে।

এক দিন ভালোবাসায় ভরে উঠবে চতুর্দিক।
ভ্রাতৃত্বের আলোতে জলে উঠবে দ্বীপ।

এক দিন আর থাকবে না দারিদ্র্য বা ক্লেশ।
ভর পেট খেয়ে, সুস্থ ভাবে হবে আনন্দের রেশ।

এক দিন সকল গ্রিনার হবে শেষ।
কোনো শত্রু নেই,পৃথিবী তখন বন্ধুত্বের এক দেশ।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register