Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় শ্রাবণী সেনগুপ্ত

maro news
হৈচৈ কবিতায় শ্রাবণী সেনগুপ্ত

আজগুবি


কি বলিস ভাইরে!
হয় নাকি তাই রে?
বাঘ থাকে জলেতে
আর কুমিরের বাস ডাঙাতে?
হ্যাঁ গো দাদা-সত্যি বলছি
দার্জিলিং এ গিয়ে দেখি-
তিস্তা নদীতে ভাসছে বাঘ-
আর পাহাড় চূড়ায় কুমিরের ডাক।
ছিপ দিয়ে সব বাঘ ধরছে-
খপাখপ খাঁচায় পুরছে।
বাপরে বাপ্ কি লম্ফঝম্প !
দেখেই হবে হৃদকম্প।
আর পাহাড়ে যেই উঠেছ,
কুমিরের তাড়া খেয়েছ।
সত্যি যদি দেখতে চাও,
দার্জিলিংএ চলে যাও।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register