Mon 02 February 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় পার্থসারথি চক্রবর্তী

maro news
শনিবারের কবিতায় পার্থসারথি চক্রবর্তী

মা আসছেন মর্ত্যে

মা, কবে আসবে মর্ত্যে; আমায় বলো না মন যে তোমার অপেক্ষায়,আর তো মানে না। চারদিকে ভালোর চেয়ে খারাপ দেখি বেশি দাপিয়ে বেড়ায় নানান অসুর- দেশী ও বিদেশী তোমার দশ হাতের অস্ত্রে, দিয়ে রেখো শান তা দিয়েই করতে হবে অসুরকে খানখান। বিশ্ব জুড়ে মাগো, কেন কষ্ট দেখি এতো মানুষ কেন মরছে মা, রোজ শত শত! আঁধার কেটে সূয্যি উঠুক পূবের আকাশে আশ্বিনের মৃদু হাওয়া লাগল যে কাশে। শিউলি ফুটুক, ঢাক বাজুক; কষ্ট হোক দূর তোমার আসার স্বপ্নে মা, বাজুক মধুর সুর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register