Mon 02 February 2026
Cluster Coding Blog

শনিবারের কবিতায় কিংকর দাস

maro news
শনিবারের কবিতায় কিংকর দাস

যেভাবে রাষ্ট্রপুঞ্জের জন্ম হয়

কথাটা ছড়াতে থাকে ক্রমশ
ছড়াতে থাকে–ঘর থেকে বাহির পাড়া থেকে প্রতিবেশী –এক সংবেদী আলোড়ন ওঠে জল, স্থল অন্তরীক্ষে– অষ্টাদশী দীপশিখা গত তিনদিন ধরে নিখোঁজ, নিরুদ্দেশ, লাপাতা –শেষ দেখা গিয়েছে কংসাবতীর চড়ায়– ইটের পাঁজার পাশে নীল কামিজ সাদা সালোয়ার।
কথাটা ছড়াতে থাকে – ছড়াতে থাকে শিকড়বাকড় সমেত মাটির গভীরে– থানা পুলিশ আইন আদালত সংবিধানের নিয়ম ঘেরা পাঁচিলের ভিতরে। কথাটা চাউর হতে থাকে মুখরোচক গল্প হতে থাকে মিটিং-মিছিল স্লোগানে মোমের আলোয় নিরঙ্কুশ ভাইরাল হতে থাকে– ভাইরাল হতে হতে ক্রমশ গর্ভবতী হতে থাকে দীপশিখা– আগুন হতে থাকে –হাড়-মাংস হতে থাকে ইটের পাঁজা হতে থাকে–
কথাটা ক্রমশ দীপশিখা, ক্রমশ রাষ্ট্র হতে থাকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register