Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

maro news
হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

ভাবছি এখন ভাবছি এখন

তখন তুলতুলে মন তুলতুলে মন তখন আমরা তুতুল মিতুল ছানা স্কুল নেই আর নেই সেই খাঁচাকাকুর হানা
খাঁচাকাকু বাজাতেন রোজ ভেঁপু ঠিক ন'টা ঠিক ন'টা ঠিক জানতাম মায়ের ক্যাচক্যাচি মনেপ্রাণে সেটা মানতাম।
ভ্যান চলে গড়গড় রাস্তায় সস্তায় বেড়ে উঠি অবিকলে আমাদের ধূলোহীন ঘরবাড়ি মন শিক্কলে। এই শৈশব এট্টু নয় ফ্যালনা পড়-পড়, ফেলে দাও খেলনা অঙ্কে মিলিয়ে, জীবনে দেখ কী মেলেনা? মাঠ-ঘাট পুকুর রূপকথা বন্দী খাঁচায় ভরে তোমরা যে পৃথিবী গড়েছ মনে আর পায়ে বেড়ি দিয়ে যে পৃথিবী পেয়েছ মানুষ কী মানুষ থাকে?রোজ তাই দেখনা!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register