Mon 02 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

maro news
হৈচৈ কবিতায় গৌতম বাড়ই

শীতের সেই ছোট্টবেলা

টুপ- টুপ- টুপ শিশির পতন হিম পড়েরে! হিম পড়ে! লেপ কম্বল যতটা সম্বল মায়ের যত্ন ঠিক মনে পড়ে।
নেট ছিলনা স্লেট ছিল আঁকিবুঁকি কত রকমে পরীক্ষার এখনও যে ভয় বেজায় ভয়়ে ডটে কমে।
পাড়াগাঁয়ে আগুন কাঠে সন্ধে হল তাপতো লোকে শীতবুড়ি সে উজাড় করে ফি-বছর এই ধাম গোলকে।
পিঠে-পুলির মজা ছিল আতপ চালের গন্ধ ছিল, মায়ের রাতের শাড়ির ভাঁজে এবং হাজার গল্প ছিল।
হারিয়ে ফেলি হারিয়ে ফেলি রূপকথার সেই শীতের বেলা, অনেক অনেক বড় হয়েও বুঝি; ছোট্টবেলা নয় হেলাফেলা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register