Sun 01 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

খেলবি যদি আয়

'আকাশ তলে দলে দলে মেঘ যে ডেকে যায় ' ওরে তোরা খেলবি যদি আয়। কাদামাঠে কাদায় কাদায়। খেলবো কম আছাড় খাব বেশি, জড়িয়ে ধরে করবো হাসাহাসি! চলবে ওরে ভালো বাসাবাসি , জড়িয়ে ধরে বেজায় খুশি। ঝমঝমিয়ে এলো আবার বৃষ্টি, মেঘের পানে ধায় গো দৃষ্টি! আমরা কেমন অনাছিষ্টি , বাদল ধারা বড়ো যে মিষ্টি। আবার শুরু ঐ কাদা মাখা , পথঘাট সব বেজায় ফাঁকা! কে আর করবে বলো বকা ঝকা‌, চলছে খেলা শুধু কাদা মাখা! বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে, যে যার বাড়ি সব যাই চলে। পুকুর ঘাটে নেমে শরীর ধুয়ে, শান্ত ছেলে বিছানায় পড়ে শুয়ে ।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register