Tue 03 November 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় কাজল দত্ত

maro news
হৈচৈ কবিতায় কাজল দত্ত

বিষ্টু খুড়ো

বিষ্টু খুড়োর সাধ জেগেছে করবে নাকি বিয়ে! পাত্রী খুঁজতে গেল খুড়ো ঘটক সাথে নিয়ে। খুড়োর নাকি হয়নি বয়স মাত্র চার কুড়ি। বিষ্টু খুড়ো শিষ্ট বড়ো কাটে বসে দাড়ি । গাঁ গাঞ্জো উজিয়ে শহর পাত্রী খোঁজা চলে! ফেসবুকেতে গিয়ে শেষে পাত্রী খুঁজে পেলে। ফেবু ঘেটে দেখলো খুড়ো পটলডাঙায় তার বাড়ি। ছুটল খুড়ো পটলডাঙায় চড়ে টোটো গাড়ি। চোখ দুটি তার টানা- টানা গগজ দিয়ে ঢাকা। চুলগুলো তার বেজায় কালো দাঁতগুলো সব পাকা! বয়সটা তার হয়নি বেশি তিন কুড়ি দশ-পাক্কা! এই বিয়েটা হলে পরে মারবে খুড়ো ছক্কা! বিষ্ট খুড়ো ভীষণ খুশি এমন পাত্রী পেয়ে আজকে রাতেই খুড়ো নাকি করবে তাকে বিয়ে! বিয়ে করে বউ আনবে পটলডাঙায় গিয়ে। তোমরা সবাই এসো কিন্তু নিমন্ত্রণ টা পেলে! নিমন্ত্রণটা পাবে সবায় খুড়োর ফেসবুকে তে গেলে! যে যার দায়িত্বে এস তোমরা যেও না যেন ভুলে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register