Sun 01 February 2026
Cluster Coding Blog

সম্পাদকীয়

maro news
সম্পাদকীয়

রথের রশি ধরে কে কে রথ টানলেন? না আমার টানা হয়নি। এই রথ টানা নিয়ে মনে পড়ে যায় ছোটবেলার সেই দিন৷ আমার ঠাম্মা রথ সাজিয়ে দিতেন নানা রঙের কাগজ দিয়ে৷ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাঠের মূর্তি থাকত রথের ভেতর। কিছু বাতাসা, কড়াই ও ধুপ জ্বালিয়ে বেরিয়ে পড়তাম পাড়ার রাস্তায়। জুটে যেত বেশ ক'জন সাথী। সেই রথ দেখে বেশ কিছুজন পাড়ার কাকা, জ্যাঠা, দাদুরা আমাদের খুচরা পয়সা বা টাকাও দিতেন। আমরা সেই টাকা-পয়সা জমিয়ে রাখতাম, নিজেদের মধ্যে খিচুড়ি-পাঁপড়ের ফিস্ট করতাম৷ তার মজাই আলাদা।

ছোটবেলার সেই গল্প দিয়েই শুরু করলাম আজকের এই ছোট্ট সম্পাদকীয়৷ সব্বাইকে শুভ রথযাত্রার অসীম শুভেচ্ছা জানাই৷ পাশে থাকুন। সঙ্গে থাকুন।

রাজকুমার ঘোষ
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register