Sun 01 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

maro news
হৈচৈ কবিতায় অশোক কুমার ঘোষ

হরিণ ছানা

হরিণ ছানা, হরিণ ছানা! আমার কাছে এসো না! তিড়িং বিড়িং লাফাও কেন ? একটুখানি দাঁড়াও না ! লাফিয়ে চলাই আমার ধরন, এখন তুমি পালাও! কচি কচি ঘাসের খোঁজে আমার লাফিয়ে চলা। সময় যে হাতে নেই এখন পরে হবে কথা বলা ! শিং গুলো সব আঁকা বাঁকা, গায়েতে ছাপা জামা । তোমার সাথে বলতে কথা, আমার পথে নামা ! ঠিক আছে সোনা দাদা ভাই, যাচ্ছি এখন চলে । সন্ধ্যে বেলায় দাঁড়িয়ে থেকো, যাবো যে কথা বলে !
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register