Sun 01 February 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

maro news
হৈচৈ কবিতায় নিনা ঘোষ সমাদ্দার

মামা বাড়ি

কু ঝিক ঝিক রেল গাড়ি ছুটছে দেখ তাড়াতাড়ি যাবো আমরা মামাবাড়ি নিয়েছে মা গুড়ের হাঁড়ি। নামতে হবে বেলমুড়ি গাছে গাছে গোলাপ কুড়ি এখন খাব ঝাল মুড়ি আনবে মাসী চাল গুড়ি। পাটিসাপটা সিদ্ধ পুলি দুধ পুলি নকশি পুলি সরুচাকলি চিতই গুলি খাব সবাই ডাকনা খুলি। পৌষ মেলা দেখতে যাব নানা রকম খেলনা পাব রঙিন ছবি বই নেব ঘরে ফিরে ছবি আঁকব। তোমরা কিন্তু এসো সবে ভীষণ দেখো মজা হবে হাওড়া থেকে ট্রেন ধরবে বোলো কিন্তু আসবে কবে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register