Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

maro news
হৈচৈ ছড়ায় প্রভঞ্জন ঘোষ

টেবলুরামের শিক্ষে

পুকুর থেকে উঠে এসে তেমনি ভেজা গায়ে এবং ভেজা প্যান্ট পরে সে ডাং ও গুলি নিয়ে একা-একা খেলছিল তার এমনি খেলার ঝোঁক, মা বলে 'গা'র ভেজা কাপড় এবার খোলা হোক, না হয় জ্বরে পড়বি তখন দেখবি কেমন খেল্',- সে সব কথা উড়িয়ে দিয়ে টেবলু বটব্যাল তেমনি খেলায় মত্ত হয়ে একটি ঘন্টা পরে ভেজা প্যান্টটি খুলে তখন শুকনো কাপড় পরে। সারা বেলা ভালোই ছিল কত ঠাট্টা-হাসি সন্ধ্যেবেলা কি হল তার লুকিয়ে-লুকিয়ে আসি' মাদুর এবং বালিশ টেনে উল্টে কুপোকাৎ, গায়ের গরম বেড়ে চলে যতই বাড়ে রাত। রাতদুপুরে ভুলের ঘোরে বলে বাচাঁও, মায়ে- আর কখনো ভেজা কাপড় রাখবো নাকো গায়ে। সত্যি-সত্যি সেবার থেকে স্নানটি সেরে তার গায়ের ওপর ভেজা কিছু খুব দেখি না আর।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register