Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় গৌর গোপাল পাল

maro news
হৈচৈ ছড়ায় গৌর গোপাল পাল

চড়ক পুজো

চড়ক পুজা শুরু এখন চৈত গাজনের মেলা! এর পরেতে বর্ষ বরণ আসছে বোশেখ বেলা!! মেজাজ খাট্টা রোদ গরমে তেষ্টায় ফাটে ছাতি! রোদ উঠেছে আজ চরমে লাফায় বনে হাতি!! চড়ক চড়ে কেউবা ঘোরে কেউ বা ফোঁড়ে বাণ! হোমের ফেনা উপচে পড়ে তেষ্টাতে যায় প্রাণ!! বসন্তের শেষ গরম শুরু গ্রীষ্ম এলো ধেয়ে! পূজবো এবার কবিগুরু এখন ঘেমে নেয়ে!!
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register