Mon 02 February 2026
Cluster Coding Blog

হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া

maro news
হৈচৈ ছড়ায় রবীন জাকারিয়া

ছন্দ খুঁজি 

হুট করে এক খেয়াল হলো লিখতে হবে ছড়া কী লিখবো এই ভাবনায় চোখ যে ছানাবড়া সবাই বলে লিখতে ছড়া খুবই নাকি সোজা তাইতো বুঝি রাত্রীবেলা শব্দগুলো খোঁজা শব্দের ‘পর শব্দ সাজাই মিলছে নাকো জোড়া আসলে ভাই এ পেশাতে আমি যে আনকোড়া লিখতে হলে ছড়া-টড়া ছন্দের জ্ঞান চাই তোমরা বলো এসব আমি কোথাত্ থেকে পাই? দুই বন্ধু অনীক-সেলিম মোর মিনতি শোনো শেখাও যদি ছন্দ কিছু নেইতো ক্ষতি কোনো নিঠুর ওরা, বড্ড পাষাণ ভাবছে কী হামবরা? পণ করিলাম এরপরেও লিখবো একটি ছড়া৷
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register