- 12
- 0
ছাইমস
চলবে না আর চলবে না
ফুল পাখি ইঁদুর ছানা
ছড়ার ছাঁদে চলবে না ।
যায় না খোকা মাছ ধরতে
খুকু যায় না ফুল তুলতে
ব্যস্ত কেবল পড়াতে ।
দাদু নেই দিদা নেই ঠাগ্মা
বাংলা জানে না সব মাম্মা ,
দরকার কি চলছে তো মোম্মা।
তোতা শিশু শেখে ইংলিশ ,
বাড়িতে বাড়িতে বাংলিশ
ছেলে মেয়ে হচ্ছে চ্যাংলিশ ।
জন্মেই শিশু শোনে রাইমস
হাঁটতে হাঁটতে শেখে টাইমস
তাই আজ ছড়া হবে ছাইমস ....
0 Comments.