- 40
- 0
সময়ের অঙ্গীকার
সময়ের অঙ্গীকারে সে আজ আবদ্ধ
ব্লু মুন দেখব...
আমি খুঁজে চলেছি রাজশ্রীকে
যে ছেলেটি বলেছিল
রঞ্জনা আমি আর আসব না
সে আজ বড়ই ক্লান্ত
তার চাকুরি হয়নি...
বাইকে করে সে এখন ঘুরে বেড়ায় না
সে এখন দিস্তা খাতার দোকানে কাজ করে
কলকারখানা অনেক বন্ধ
ধর্মঘট বিশেষ দেখা যায় না
বঙ্গে এখন নতুনের হাওয়া
পালা বদল হয়েছে
এবার বোধহয় ভালো কিছু হবে
স্বপ্নের আশা নিয়ে ঘর বাঁধে একদল নতুন পথযাত্রী
তবুও কোথাও ভয়ের সংকেত...
অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে
তা বেশ ভালো...
কিন্তু যারা ঠান্ডা ঘরে বসে এই নির্মাণ কাজে সই করেছিল;
তারা কেন শাস্তি পাবে না!
এই প্রশ্ন সময়ে কাছে রইলো?
দূষণ মুক্ত সমাজের দায়ভার সবার কাঁধে নিতে হবে
তাইতো বিচলিত হই না...
0 Comments.