- 4
- 0
ট্রাফিক সিগন্যাল
ভালবাসি বলে ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকি
কখনো আবার সিগন্যাল উপেক্ষা করে নিয়ম ভাঙ্গি
ঝড়ের সাথে যুদ্ধ করি।
কখনো ঘন্টার পর ঘন্টা সুইচ অফ করা ফোনে
জেনেশুনে বারবার ফোন করি।
ভদ্র সমাজে কলঙ্কিত হই
শুধুমাত্র তোমার নাম নিয়ে...
ছয়টি ঋতু এক মনে হয়
জীবনের ছন্দপতন ঘটে
সব রঙ এলোমেলো হয়
ফুটপাতটা ভীষণ প্রিয় হয়ে যায়
শুধুমাত্র ভালবাসি বলে...
চোখের মধ্যে প্যারাডাইস ঘোরার ছবি ফুটে ওঠে
তুমি তখন পরবাসে...
আমি আবার অপেক্ষা করি
টেলিপ্যাথিতে তোমাকে দেখতে চাই
আমি মন সংযোগ করে বারেবারে চেষ্টা করি
অতীত এসে কড়া নাড়া দিয়ে স্মৃতিমন্থন...
তখন তোমার ছবি ফুটে ওঠে
আমি তোমাকে ভালোবেসে
আঁকড়ে ধরে বাঁচার শেষ চেষ্টা করি...
0 Comments.