- 3
- 0
গোপন প্রেম
প্রেম আসে নীরবে গোপনে অসমাপ্ত কথা নিয়ে
পূর্ণতা প্রাপ্তির আশায় ঘুরে বেড়ায় হৃদয়ের গভীরে
হাস্যরত দেব মূর্তি সৃষ্টি করে তার লীলাখেলা
জন্মভূমিতে সৃষ্টি হয় নতুন কাব্যগ্রন্থ।
আমি তাকে বিরহে খোঁজ করি
জমানো কান্না তাকে দিতে চাই
তার কাঁধে মাথা রেখে কষ্ট ভুলতে চাই
সে যে আমার আরাধ্য শক্তি
তাকে আমি বেদমন্ত্রে প্রতিষ্ঠা করি।
সে আমার সকল পূর্ণতা
আমি তাকে ভালবাসি
মহাকালকে সাক্ষী রেখে
আমি গোমুখ থেকে সাগরের
দিকে প্রবাহিত হয়ে চলি...
0 Comments.