Thu 18 June 2026
Cluster Coding Blog

অণুগল্পে অন্নপূর্ণা দাস

maro news
অণুগল্পে অন্নপূর্ণা দাস

প্রকৃতির সান্নিধ্যে

আকাশে কালো মেঘ জমা হয়েছে। এই বোধহয় তুমুল বৃষ্টি নামবে।রূপকথা বারেন্দা থেকে তাড়াতাড়ি করে শুকনো জামাকাপড় তুলে আনে। ঘরের মধ্যে ঠান্ডা হাওয়া প্রবেশ করাতে মনটা যেন কোথায় উড়ে চলে গেল। মনে হয় বিশ্বপ্রকৃতি তাকে ডাক দিয়েছে। ঘরের সব জানালা বন্ধ করে দেয় কিন্তু খাটের দিকে জানলাটা শুধু খোলা রাখে। সেখানে গিয়ে কিছুক্ষণ সে একা বসে থাকে। এই বৃষ্টি হওয়ার আগে গুমোট গরমের পর যখন ঠান্ডা বাতাস বয়ে চলে; তখন তা উপভোগ করতে দারুণ লাগে। তার ঘরের প্রতিটি জানালায় গাছ লাগানো আছে। মেয়ে স্কুল থেকে এসে পাশের ঘরে ঘুমচ্ছে। সে উত্তর দিকের ঘরে বসে প্রকৃতিকে উপভোগ করছে। ঠান্ডা বাতাসের সাথে তুলসী পাতার সুগন্ধ তাকে মাতিয়ে তুলেছে। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। ঠান্ডা হাওয়ার সাথে বৃষ্টির হালকা ঝাপটা যখন মাটির টবে পরে; তখন মাটির সোঁদা গন্ধ তার নাকে ভেসে আসে। এই সময় তার গ্রামের কথা মনে পড়ে যায়। তারা কত মাঠে খেলে বেড়িয়েছে। কিন্তু এখনকার বাচ্চাদের খেলার সময় নেই। তারা যেন যন্ত্রের মত ছুটে চলেছে।আমরা তাদের সাথে চলতে গিয়ে আমরাও যেন যন্ত্রে হয়ে উঠেছি। এক এক সময় সে ভাবে এত ছোটাছুটির কি আছে? তারচেয়ে একটুখানি বিশ্রাম নিলে ভালো হয়। এই বিশ্বপ্রকৃতির সান্নিধ্যে একা কিছুটা সময় কাটানো।গাছপালা দেখা,বৃষ্টি দেখা,ঠান্ডা হাওয়া স্পর্শ নেওয়া।এই গাছপালা আমাদের অক্সিজেন দেয়। আমাদের শরীর ও মন সুস্থ রাখে। আমরা সতেচ হয়ে উঠি। তাইতো বিজ্ঞানীরা বলছেন গাছের ফাইটোকেমিক্যাল বা উদ্ভিদ হরমোন মানুষের শরীরে প্রবেশ করলে তা সেরোটোনিন ও ডোপামিনের মত হ্যাপি হরমোন বা সুখের হরমোন বাড়াতে সাহায্য করে। এর ফলে মানসিক চাপ কমে এবং মন ভালো হয়। গাছের সিগ্ধ সবুজ রং এবং ফুলের সুবাস মস্তিষ্কের স্নায়ুকে প্রশান্ত করে।তাইতো আমরা প্রকৃতির সান্নিধ্যে সুস্থ হয়ে উঠি।সন্ধ্যা হলে এলে আমলকি গাছের পাতা বন্ধ হয়ে যায়। কি সুন্দর করে এই বিশ্ব প্রকৃতি নিয়ম মেনে চলার শিক্ষা দিয়ে চলেছে। দিন ও রাতের পার্থক্য বুঝিয়ে দিচ্ছে। আমরাও প্রতিদিন শিখে চলেছি।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register