Fri 25 September 2026
Cluster Coding Blog

কবিতায় অন্নপূর্ণা দাস

maro news
কবিতায় অন্নপূর্ণা দাস

পদ্মপাতার গল্প

যোগী নাকি পদ্মপাতার জলের মতো বিচরণ করে

সংসারে থাকে কিন্তু সংসারে আবদ্ধ হয় না

এদের নিত্য যোগী বলে। 

তারা আসেন মানবকল্যাণে উদ্দেশ্যে... 


এইসব আধ্যাত্মিক কথা

আমি কথামৃত থেকে জানতে পারি

আমি তো সাধারণ মানুষ 

তাই সংসার আমার সব কিছুই

অতসব বুঝি না। 


তবে একটা জিনিস বেশ বুঝি

ভালো কাজে আনন্দ হয়

নিজে খুব ভালো থাকি

তাই সংসারের কাজ শেষ হলে

মায়ের স্মরণাপন্ন হই

মাকে ছাড়া আমি ভালো থাকি না

মা এটি ভালোই জানেন

তাইতো গর্ভধারিণী মায়ের সাথে

সকাল ,সন্ধ্যে মোবাইল ফোনে কথা বলি

তার খোঁজ, খবর নিই

মা ভালো থাকলে তবেই সন্তান যে ভালো থাকে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register