Fri 26 June 2026
Cluster Coding Blog

কবিতায় অন্নপূর্ণা দাস

maro news
কবিতায় অন্নপূর্ণা দাস

কিছুটা সময়

কিছুটা সময় আমি তার হাতে তুলে দিলাম

যে আমার মননে, চিন্তনে, ভাললাগা, ভালবাসায় থাকে

যাকে আমি উজার করে মনের সব কথা বলতে পারি

যার সাথে আমার সাংস্কৃতিক যোগসূত্র

যে আমার সংস্কৃতিতে থাকে

যাকে আমি ভীষণ ভরসা করি

যাকে কোন দিন আমি বলতে পারিনি

সেই কথা... 


হ্যাঁ, এবার থেকে তাকেই আমি কিছুটা সময় দিতে চাই

আমার সে প্রথম... 


আমি জানি সে সব নিঃসন্দেহে নিরীক্ষণ করে

আমি তাকে কিছুটা সময় দিতে চাই...

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register