- 7
- 0
আজব প্রশ্ন
মায়ের মধুর হাসিতে আলোয় ভুবন ভরা
কোলে শুয়ে মা'কে কত প্রশ্ন করে খোকা।
কোথা হতে এত আলো নিয়ে সূয্যিমামা আসে
সন্ধ্যা হলে কোথায় লুকায় আঁধার আসে নেমে।
পশ্চিমে তেপান্তরের সাত সাগরের পারে
সন্ধ্যাবেলায় আপন ঘরে যায় কি মাগো ফিরে!
মিষ্টি সুরে ভোরের পাখি কেমনে গান গায়
কোকিল গুরুর কাছে কি মাগো পাখিরা তালিম নেয়।
ভোরের আলো উঠলে ফুটে পাখিরা জেগে ওঠে
মনের সুখে মেলে দিয়ে ডানা বন্দনা গায় গানে।
চুপটি করে কেন আছো মা" মুখেতে শুধু হাসি
বলো না মাগো প্রশ্নগুলো আমার কি সব মেকি।
"বিজয়" নামের ছোট্ট ছেলেটি আমাদের গ্রামে থাকে
তোমার মতো মা" কেন নেই বলো না তার ঘরে।
শুনেছি তার "মা" বেশ কিছুদিন আগে
হারিয়ে গেছে ঐ আকাশে রূপকথার কোন্ দেশে।
তোমার মতো আদর করে খাওয়ায় না কেউ তাকে
মায়ের মত এত আপন নেই তো সারা বিশ্বে।
এত স্নেহ এত ভালবাসা এমন মধুর হাসি
তাই কি "জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী?
আমার জীবন ভরে থাক তোমার মধুর হাসিতে
তোমার হাসি লুকিয়ে থাকুক চাঁদের মুখেতে।
0 Comments.