- 4
- 0
ভালবাসা
ভারতবর্ষে জন্ম আমার গর্ব আমার স্বদেশ
কত মুনি,আর সাধু,ঋষিগণে আমরা আছি বেশ।
আধ্যাত্মিকতায় ভরা আছে মন ভালবাসা বিশ্বাসে
খুঁজে পাবে তাকে, ভাবছ যাকে কোথায় পাবে তারে।
মানুষকে ভালবেসে,এই পৃথিবীতে এসে
সুখে,দুখে সাথি হয়ে, থাকব সবার সাথে,
আছে যারা অসহায়,অনাহারে দিন যায়
দু মুঠো অন্ন মুখে তুলে দিতে যদি পারি,
ভালবাসা মোর ধন্য হবে তোমাদের হয়ে সাথি।
অর্থের হিসেবে বর্তমানে সব কিছু কেনা যায়
অর্থের প্রয়োজন নেই,অন্তরের ভালবাসায়।
আমার ভালবাসা সকলের তরে কেঁদে কেঁদে শুধু মরে
জীবন আমার পথে পথে কাটে অবহেলা আর আঘাতে।
মানুষ হারিয়েছে সব ভালবাসা
জীবনে মিথ্যা,ভন্ডামি ঠাসা।
অর্থ সর্বস্ব,মানুষ বিশ্বে
অস্বীকার করে সত্য, বিশ্বাসে,
ভন্ডামিতে মঙ্গল প্রদীপ জ্বলে না আর সাঁঝবেলাতে।
ভালবাসা মোর তোমাদের সাথে দূর হতে বহুদূরে
চিরদিন আমি রব অন্তরে,গানে আর সুরে সুরে।
0 Comments.