- 16
- 0
আমার "অভিজ্ঞতা"
শিশু, কিশোর বয়স ছিল মজা,ষড়যন্ত্রের ঠাসা
খেলা,মেলা নিয়ে বেশ কেটেছে ছিল না মনে চিন্তা।
তরুণ বয়স পেরিয়ে পা রেখে যৌবনে
দায়িত্ব ভার ধীরে ধীরে পড়ল আমার কাঁধে।
কভু সমভল,কভু অসমতলে চলেছি জীবন পথে
যেটুকু আমার গ্রহণ করেছি, জয় করেছি তাকে।
এখন আমি প্রবীণ,ভারতীয় নাগরিক
সময়ের হাতে বার্ধক্য এসেছে সময় মেনে সঠিক।
সময় আমাকে বলে ডেকে
হেসে খেলে জীবন কাটালে,
কত অপচয় করেছ সময়
বড় প্রয়োজন জীবনে সময়।
জীবনের এই শেষ বেলাতে
আসবো আমি তোমাকে নিতে।
আমার থামার নেই তো সময়
থেকো না আর সুরের মায়ায়।
শ্বাস-প্রশ্বাস, সুর যাবে থেমে
সময় ওপারে নিয়ে চলে যাবে।
পরমেশ্বরের আনন্দে ভরা ওপারের উপবনে
ভালবাসাতে সকলের সাথে খেলছে কতজনে।
ওপারেতে ধু ধু মরুর চিহ্ন পাবে না খুঁজে
স্বর্গীয় দৃশ্যে ভরে যাবে মন কত না বাহারি ফুলে।
0 Comments.