Thu 17 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

শ্রদ্ধাঞ্জলী

তোমাদের শোনাবো আজকে এক মহান বীরের কাহিনী

বীরসিংহ গ্রামে জন্ম তাঁর সকলে আমরা জানি।

নব জাগরণের পুরোধা তিনি সমাজ সংস্কারক এই বাংলার 

নারীশিক্ষার ছিলেন তিনি আধুনিক রূপকার।

বিধবা বিবাহের আইনগত

স্বীকৃতি আঠেরশো ছাপ্পান্ন

সালে

বিদ্যাসাগর মহাশয় প্রচলন করেন হিন্দু সমাজে।

বাংলা বর্ণমালা সহজ করে লেখেন "বর্ণপরিচয়"

নারী শিক্ষার প্রসারে তিনি অগ্রণী ভূমিকায়।

গরীব, বিপন্ন মানুষের সাহায্যে উৎসর্গীকৃত তাঁর জীবন 

দয়া,মানবতার আদর্শে তাঁর ধন্য মানব জনম।

প্রাতঃস্মরণীয় ব্যক্তি পণ্ডিত ঈশ্বরচন্দ্র

বিদ্যার সাগর ,দয়ার সাগর নামে তিনি পরিচিত। 

আঠেরশো একানব্বই সালের উনত্রিশে জুলাই এই মহামানবের প্রয়াণে

শ্রদ্ধাচিত্তে নতমস্তকে প্রণাম জানাই তাঁর চরণে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register