Sat 19 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

maro news
হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

এগারোই আগষ্ট 

ফাঁসির মঞ্চে সর্বকনিষ্ঠ শহীদ হলেন ক্ষুদিরাম 

দেশমাতৃকার স্বাধীনতার তরে উৎসর্গীকৃত প্রাণ। 

তিরিশে এপ্রিল উনিশশো আট সালে 

প্রফুল্ল চাকীর সঙ্গে মিলে,

মুজাফফরপুরে হত্যার পরিকল্পনা করেন ডগলাস কিংসফোর্ডকে।

ভাগ্যের পরিহাসে ভুল গাড়ি আক্রমণে

কিংসফোর্ড ছিলেন না গাড়িতে,

গাড়িতে থাকা মিসেস কেনেডি ও তাঁর কন্যা নিহত হন বোমার ঘায়েতে।

প্রফুল্ল চাকী গ্রেপ্তার এড়াতে করেন আত্মহত্যা

বিচারের রায়ে,ক্ষুদিরামের হয় ফাঁসির সাজা।

আজ এই দিনে উনিশশো আটে হয়েছিল তাঁর ফাঁসি

ক্ষুদিরামের গর্বে গর্বিত আমি, আমরা ভারতবাসী।

হে ক্ষুদিরাম,ভারতবাসী তোমায় দেয়নি যোগ্য সম্মান 

তোমার বীরত্ব,আত্মত্যাগ ক্রমশ হচ্ছে ম্লান। 

দশ মাস দশ দিন পরে,

জন্মেছ কি মাসির ঘরে

সত্যি সত্যি বলছি,বড় জানতে ইচ্ছে করে।

হে বিপ্লবী শত কোটি প্রণাম তোমার চরণে 

তোমার আসন হবে না শূন্য রবে সগৌরবে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register