- 12
- 0
ছোটদের হইচই
ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য হৈ চৈ পত্রিকায়
তোমরা যা দেখনি কখনো সে কথা লিখি কবিতায়।
তোমরা শোনেনি কোনদিন জানি "পাঠশালার"ই নাম
তোমরা শুনেছ একটাই নাম "ইংলিশ মিডিয়াম"।
শুরু হয়েছে পাঠশালা থেকে আমাদের লেখাপড়া
শিক্ষাগুরুর অদম্য স্নেহ পেয়েছি ভালবাসা।
শিক্ষাগুরু তাঁদের জ্ঞান দিতেন উজার করে
গুর-শিষ্য সম্পর্কের প্রকাশ পেত আচরণে।
"পাঠশালা" শব্দের অর্থ হল "স্কুল"বা বিদ্যালয়
সংস্কৃতে "পাঠ" অর্থ পড়া, "শালা" ঘর বা স্থানকে বোঝায়।
প্রাচীন ভারতে গুরুকুল বা আবাসিক শিক্ষাকেন্দ্রগুলোকে "পাঠশালা" বলা হতো,
ঐতিহ্যবাহী সনাতন ধর্মে শেখানো হতো বেদ আর সংস্কৃত ।
"হইচই" করে বড় আনন্দে অতি সহজ কথায়
মনে পড়ে যায় ফেলে আসা দিন সেদিনের পাঠশালায়।
0 Comments.