- 8
- 0
নুতন সূর্য
নূতন সূর্যোদয়ের অপেক্ষায়
আমাদের এই বাঙলায়
ভয়হীন নূতন ভরসায়
বঙ্গোপসাগরের তলায়
উত্থীত হবে নব আশায়
স্নেহ প্রীতি ভালবাসায়
নূতন বঙ্গে
নূতন সঙ্গে
নূতন রঙ্গে
উদিবে আবার নূতন সূর্য !
করিবে জয়
হঠিবে ভয়
কখনো নয়
সত্যের পরাজয়!
বঙ্গ মায়ের ঘুচিবে বন্ধন
লুটিবে তাঁর লোহার বন্ধন
ইতি হবে, হইবে কলঙ্ক মোচন!
0 Comments.