- 3
- 0
হিমায়েতপুর্, বীরভূম
শ্রীশ্রী অনুকুল ঠাকূরের আশ্রম থেকে ফেরার পথে আনন্দ রথে সকলে হরিবোল ধ্বনিতে মুখরিত ও আনন্দিত । পথের দুপাশে দিগন্তবিস্তৃত ধানের ক্ষেত
শ্যামলে শ্যামল
হৃদয় আজ বড় বিমল ! মৃদু মন্দ বায়ু
ঢেউ তোলে ধানের ক্ষেতে
ঢেউ তোলে মনের ক্ষেতে !
ধানের ক্ষেতে এক ছোট্ট কুটির
চোখ চলে যায়।
যেন ডাকছে আমায়,আয় আয়
বড়খোকা আয় আয়!
ইচ্ছে করে ঐ কুঠিরে হোক
চড়ুইভাতি।লাল মোটা চালের ভাত,
আর শামুক ঝিনুকের ঝোল,
আর মেঠোপথে ধরে আনা
খলসে,বেলে,পাকাল পাঁচমিশালি মাছের ঝাল ও মাঠের পারে থাকা বিশাল চালতা গাছের
পাকা চালতার মিষ্টি মিষ্টি অম্বল।
ইচ্ছে করে উড়ে যাই
গাঙচিলের মতো
সারিয়ে নিই মনের ক্ষত !
জুরিয়ে যাই দুঃখ যত!
নির্মল বায়ু সেবন করি
চিত্ত এমনি শুদ্ধতায় ভরি
আমৃত্যু বহন করি !
0 Comments.