- 6
- 0
হৈচৈ কবিতায় অঞ্জলি মুখার্জী মদনা মামা
কদমতলার মদনা মামা,
থাকত গায়ে রঙিন জামা।
হয়েছে বুড়ো, খুঁড়িয়ে হাঁটে
হাঁটুর ব্যথা সঙ্গে সাথে।
এই সিজিনে টাটকা ইলিশ
হচ্ছে ধরা,বোস পুকুরে,
খবর পেয়ে হলো হাজির।
ব্যাগ নিয়ে সে ঠিক দুপুরে
গিন্নি বলে,আহা যাচ্ছ কই
রাস্তা ঘাটে জল থৈ থৈ।
রেগে মামা থামিয়ে বলে।
যাচ্ছি শুধু দেখব বলে?
আনব ঘরে টাটকা ইলিশ।
বিকোচ্ছে সব জলের দরে
যাইহোক করে খোঁড়া পায়ে
পৌঁছে গিয়েও ঘাটের পাড়
হঠাৎ ক্ষেপে এলো তেড়ে
পিছন হতে এক মস্ত ষাঁড়
বাজার থলি নিয়ে মামা
পড়লো গিয়ে মাঝ পুকুরে
ইলিশ মাছের দফা রফা।
হামাগুড়ি দিয়ে পাড়ে।
কোন মতে উঠলো মামা
ভাগ্য সদয়,তারে দেখে।
বেচু জেলে বাদ বাকি মাছ
সস্তা দরে নিজের রেখে।
দিলেন মামায়,তাই কি শুধু
পৌঁছে দিলেন ঘরের পথে,
রথ দেখা আর কলা বেচা
এই যাত্রায় হোল সাথে।
0 Comments.