- 11
- 0
খোকা ও বাবুই
খোকা বলে, ওগো বাবুই।
কেমন ল্যাজ উঁচিয়ে নাচো;
সারাটা দিন যাও হেথা হোথা
কভু পাঠশালাতে গ্যাছো?
নাচা নাচি ভুলে যদি।
পড়তে পারো বই,
দেখবে সবাই এ দুনিয়ায়।
তোমার জুড়ি নাই।
বাবুই বলে সব তো বুঝি।
তুমি বানাও দেখি বাসা,
আমার বাসার মতো হবে।
যা এক্কেবারে খাসা।
খোকা শেষে বলে হেসে।
বুঝেছি গো বাবুই,
আপন স্থানে সবাই রাজা
এই কথার জবাব নাই।
0 Comments.