- 3
- 0
খাদ
আবিষ্কারের উত্তেজনায়
তোমায় আমি গান শুনিয়ে যাই।
অনিশ্চিত ছিলে জন্যেই
বুকটা যেন ফেটে পড়তো।
কবিতার মতো করে যদি কিছু ছবি উঠে আসে
তাহলে গভীর প্রেমের খাদে
একটাবার হাওয়ার ছোবল কাটিয়ে -
অসীম ব্যথায় ছটপট করতে করতে,
তোমায় জড়িয়ে ধরতে চাই।
তোমাকে আমি সহজেই পেয়ে যাওয়া
বসবাসের চুক্তি হিসেবে পেতে চাইনা।
আমি তোমায় কি ভালোবাসতে পেরেছি কি কখনো..?
0 Comments.