- 7
- 0
মিষ্টির ফাঁদে
মিষ্টির লোভে মানুষ মাকড়
হন্যে হয়ে ছোটে,
রসের নদী দেখতে পেয়ে
খাদ্য খাবার খোঁটে।
চুচু ডাকলে ছুঁচুর মতো
ছোঁক-ছোঁক করে খোঁজে,
খাদ্যাখাদ্য হাতের কাছে
পেলেই মুখে গোঁজে।
খেয়ে খেয়ে পেটটা নাদুস
নানান রাগের রোগে,
মিষ্টির ফাঁদে পড়ে জাদু
উল্টো পাল্টা ভোগে।
রসের মজা দারুণ সোজা
হজম হলেই ভালো,
লোভের সীমায় সর্ষে পড়লে
হরিবোলটাই কালো।
0 Comments.