Sat 19 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

maro news
হৈচৈ কবিতায় দীপঙ্কর বৈদ্য

শুধু তুই 

মিষ্টি একটা প্রজাপতি,

ডানা দুটো নীল,

তোর সাথে আজ আকাশজুড়ে

মন হয়েছে মিল।


একলা বসে ভাবছি কত,

কখন তোকে ছুঁই,

আমার যত খেলার সাথী

তাদের মাঝে তুই।


একলা গাছে ডাকে কোকিল,

উড়ছে নরম হাওয়া,

তোরই সাথে দুষ্টুমি আর

গল্প করে যাওয়া।


চাঁদের সাথে তারার খেলা

রাতের ছোট নদী,

মনটা আমার হাসবে রে খুব

পাশে থাকিস যদি।


ভোরের আলো ফুটবে যখন

শিশিরভেজা ঘাসে,

মনটা আমার নেচে ওঠে

থাকলে আশেপাশে।


দূর অজানায় চল্‌ ভেসে যাই

মেঘের দেশে আজ,

হাতে হাতটি রেখে চল্‌ না

ফেলে সকল কাজ।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register