- 13
- 0
ঘোড়া
ছুটছে ঘোড়া টগবগিয়ে
শহর থেকে তেপান্তরে
গন্ডগ্রামের ভিতর দিয়ে,
ছুটছে ঘোড়া প্রান্তরে।
মনছবি আয়নায়
মুখোশ পরে ছোটাছুটি,
অফিস থেকে ফিরে বাড়ি
খুকির সাথে খুনসুটি।
পাতালঘরে যক্ষপুরী
চলছে সেথায় ইঁদুর দৌড়,
ঠেলাগাড়িতে ভেলপুরি,
রেসের মাঠে ঘোড় দৌড়।
0 Comments.