- 4
- 0
হাসির বাক্স
এক যে ছিল বাক্স,হাসি খুশিতে ভরা,
রং বেরঙের নানা জিনিস ছিল সেথায় ভরা,
"সব কিছু ছিল কি জ্যান্ত, নাকি শুধুই পুতুল?"
" না রে খোকা,ওর ভেতরে ছিল আমূল কুল,
আর ছিল মন্ডা মিঠাই, সঙ্গে জিবেগজা,
সিঙ্গারা আর চমচমের হরেক রকম মজা,
রসগোল্লা আর পান্তুয়া বাদ ছিল না সেথায়,
নিমকি আর কাঠি ভাজা দোস্তি করে হেথায়,"
যেই না বলা এসব কথা, খোকা বলে,"চুপ,
বলো না আর এসব কথা, বাক্সে রাখো ভরে,
এতো খেলে রাতারাতি সুগার যাবে বেড়ে।"
0 Comments.