- 15
- 0
লগড্রাম
ঢুম—ঢুম—ঢাম! ঢুম—ঢুম—ঢাম!
পাহাড় ডাকে, নাম নাম!
ঢুমঢুম ঢাম! ঢুম—ঢুম—ঢাম!
আগুন জ্বল জাগুক গ্রাম।
ঢাম ঢাম ঢুম! ঢাম ঢাম ঢুম!
পাহাড় ভেঙে আয় ঘুম
ঢাম ঢাম ঢুম! ঢাম ঢাম ঢুম
নদীর পায়েল ঝুমঝুম
ঢুমঢুম ঢুমঢুম ঢাম! ঢুমঢুম ঢুমঢুম ঢাম
এক আকাশ, বন জমি মন একই ধাম।
ঢুমঢুম ঢুমঢুম ঢাম! ঢুমঢুম ঢুমঢুম ঢাম
ছন্দে তালে তালে বাজে লগড্রাম।
হোই হো, হোই হো! হোই হো, হোই হো!
শাখা পথে ধায় মিথুন গো।
হোই হো, হোই হো! হোই হো, হোই হো
আকাশ দেখি ছোঁয় পাহাড় গো।
ঢুমঢুম ঢাম হেই ঢুমঢুম ঢাম
নাচছে গোটা পাহাড়গ্রাম
ঢুমঢুম ঢাম হেই ঢুমঢুম ঢাম
থামবি? থাম!! হেই— থামবি? থাম!!
0 Comments.