- 3
- 0
কদম ফুল
কদম ফুল
আষাঢ়ের বৃষ্টিতে
পথ বেভুল।
কদম ফুল
মেঘমল্লার গেয়ে
বাঁধে কে চুল।
কদম ফুল
সোঁদা মাটির গন্ধে
রাধা আকুল।
কদম তলে
কে বাজায় বাঁশরী—
ঐ রাধা বলে।
কদম তলে
মেঘের নক্সা আঁকে
বর্ষার ছলে।
বর্ষামল্লিকা
পরাগরেণু মেখে
রঙ ছড়ায়
সিক্ত মৃত্তিকা
বারিবর্ষণ শেষে
অর্ঘ্য সাজায়
বৃষ্টির অর্ঘ্য
কদম্বফুলডোর
হাতে ধর গো
মেঘের ফুল
বাদলে জমা জলে
পড়ছে গলে
মেঘের নীলে
ভিজে আছে আষাঢ়
কদম্ব-ঝিলে
0 Comments.