- 11
- 0
শিশুমেলা
রোজ বসে শিশুদের মেলা।
রঙচঙে জামা পরে
জুতো পায়ে, হাত ধরে
কেউ হাঁটে, কেউ করে খেলা;
পড়ে, ছোটে, ছোটে, পড়ে
হেসে পেটে খিল ধরে,
কেউ কাঁদে, কেটে যায় বেলা।
একসাথে ফেরে ঘর
বিলু, মিঠু, সাথী, ঝড়
পিছু থেকে কেউ মারে ঠেলা।
রোজ বসে, রোজ ভাঙে শিশুদের মেলা।
0 Comments.